About School

Welcome to

JAMALPUR HIGH SCHOOL

জামালপুর উচ্চ বিদ্যালয়টি ১৯৯৮ ইং সালের ১লা অক্টোবর অত্র এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও বিদ্যানুরাগী ব্যাক্তি জনাব শাহ্ আখতারুজ্জামান (বাবু) এবং জনাব মরহুম আমেজ উদ্দীন মন্ডল বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিদ্যালয়টিতে বিশেষ ভাবে সহযোগীতা করেন জনাব মরহুম মকবুল হোসেন, জনাব মরহুম তারাজুল ইসলাম, মরহুম শাহজাহান আলী খন্দকার, জনাব মরহুম ওবাইদুল্লাহ, মরহুম জসিম উদ্দীন কাজী, জনাব গোলাম মস্তোফা, মরহুম আবদুর রহমান খোকা, জনাব মোঃ ইউসুব আলী সরকার, মোঃ আনোয়ার হোসেন, মরহুম মোসলেম উদ্দীন সাখীদার, জনাব মোঃ হাবিবুর রহমান, জনাব মোঃ তোজাম্মেল হোসেন, সহ আরো অনেকে সহযোগীতা করেন।

উল্লেখ্য যে, অত্র বিদ্যালয় প্রতিষ্ঠার প্রথম সভার সভাপতিত্ব করেন জনাব মরহুম আমেজ উদ্দীন মন্ডল।

জামলপুর গ্রামে অবস্থিত বলিয়া বিদ্যালয়টির নাম করন করা হয় জামালপুর নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় যা বর্তমানে জামালপুর উচ্চ বিদ্যালয় নামে পরিচিত। অত্র বিদ্যালয়টি ০১/০১/২০০০ ইং তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চল, রাজশাহী কর্তৃক (ষষ্ঠ-অষ্টম) শ্রেণীতে পাঠদান অনুমতি, ০১/০১/২০০৩ ইং (ষষ্ঠ-অষ্টম) শ্রেণীতে একাডেমিক স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে শিক্ষা মন্ত্রনালয়ের আদেশ ক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক ০১/০১/২০১০ ইং তারিখ হইতে নবম শ্রেণীতে পাঠদান অনুমতি ,০৫/০৬/২০১২ ইং তারিখে নবম শ্রেণীতে কৃষি শিক্ষা এবং কম্পিউটার শিক্ষা বিষয়ের পাঠদানের অনুমতি এবং ০৭/০৩/২০১৩ ইং তারিখে মাধ্যমিক প্রর্যায়ে একডেমিক স্বীকৃতি লাভ করে এবং ০১/০৭/২০১৯ ইং তারিখে অত্র প্রতিষ্ঠানটি এমি,পি,ও ভুক্ত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে মোট 18 জন শিক্ষক/কর্মচারী কর্মরত আছেন। পাঠদান কার্যক্রমের পাশাপাশি অত্র বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, বিতর্ক, শরীর চর্চাসহ স্কাউটিং ও গার্লস-ইন-স্কাউট কার্যক্রম পরিচালিত হয়। বিদ্যালটি অত্র এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে।